বিশপ মহোদয়ের বাণী
রাজশাহী ক্যাথলিক ধর্ম-প্রদেশের অধীনে চার্চ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ধর্মপল্লীর “সেন্ট রীটাস্ হাই স্কুল”। আমি অত্যন্ত খুশি এজন্য যে যুগের প্রত্যাশা এবং বৈশ্বিক বাস্তবতার বিবেচনায় রেখে সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান সঠিক ধারায় পরিচালিত হবার ক্ষেত্রে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবারই নিজ ভূমিকা সঠিকভাবে পালন করার উপর নির্ভর করে। সেটা সেন্ট রীটাস্ হাই স্কুল সুন্দর ভাবে করে যাবে বলে আমি নিশ্চিত হতে চাই।
চার্চ কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হতে সহজেই আলাদা করতে পারি। তার কারণ হলো- এখানে শিক্ষায় সততার অনুশীলন অব্যাহত থাকে; যেখানে শৃংখলা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও মর্যাদা, শিক্ষা ও জ্ঞান লাভের পরিকল্পিত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়।
গুনগত শিক্ষা ও জীবন গঠনে যা প্রয়োজন সেন্ট রীটাস্ হাই স্কুল সেইভাবে আগামী দিনে অবশ্যই এগিয়ে যাবে সেটা আমার একান্ত চাওয়া। এ.আই. প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম, অবাধ তথ্য প্রবাহ, ইন্টারনেট ও গ্লোবাল নেটওয়ার্ক এর যুগে এই প্রতিষ্ঠান মান সম্মত শিক্ষা দানের সংস্কৃতি গড়ে তোলার দিকে অবশ্যই গুরুত্ব প্রদান করবে। সবার জীবন সুন্দর ও নিরাপদ হোক।
বিশপ জের্ভাস রোজারিও ডি.ডি, এস.টি.ডি.
রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ
সভাপতির বাণী
প্রতিষ্ঠালগ্ন হতে সেন্ট রীটাস্ হাই স্কুল অত্র অঞ্চলে একটি প্রত্যাশা জাগানিয়া প্রতিষ্ঠান হিসাবে সকলের কাছে সমাদৃত। আশা পূর্ণ করার মধ্য দিয়েই এই প্রত্যাশা সবার মধ্যে জাগ্রত হচ্ছে আজ অবধি। এতে কম বেশি অনেক মহৎ মানুষের অবদান রয়েছে। অনেক ত্যাগ ও পরিশ্রম রয়েছে শিক্ষকদেরও।
আমার একান্ত প্রচেষ্টা থাকবে- সেন্ট রীটাস্ হাই স্কুল যেন তার নিজস্ব রীতি ও মূল্যবোধ ধরে রেখে শিক্ষার মান অক্ষুন্ন রাখে। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও অত্র অঞ্চলের নেতৃবর্গ আশা রাখি নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে সহায়তা দান করবেন।
সকলের জন্য অনেক অনেক শুভ কামনা।
ফাদার ফাবিয়ান মার্ডী
সভাপতি, ম্যানেজিং কমিটি
সেন্ট রীটাস্ হাই স্কুল, মথুরাপুর
প্রধান শিক্ষকের বাণী
সময়, প্রয়োজন, পারিপার্শ্বিকতা ও ব্যক্তি এই ৪ টি কারণে যেকোন কর্ম পন্থা বদলে যেতে বাধ্য। তবে নীতি ও লক্ষ্য ঠিক রাখতে হয়।
সেভাবেই এগিয়ে যাবে অত্র শিক্ষা প্রতিষ্ঠান। প্রচেষ্টা অব্যাহত থাকবে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চটুকু নিশ্চিত করা।
কর্মপথ হবে সময়, সুযোগ ও সম্পদের সঠিক ব্যবহার। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকগণ গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবেন সেটাই আমার একান্ত প্রত্যাশা ও বিশ্বাস।
শিক্ষার্থীদের ভবিষ্যত স্বপ্নগুলো আমরা যদি স্পর্শ করতে পারি; আমি নিশ্চিত তাদের কাঙ্ক্ষিত দিনের ভিত্তি গড়ে দিতে আমরা তাদের সহযাত্রী হবই হব। আসুন সকল প্রতিবন্ধকতা হতে তাদের মুক্ত করতে একসাথে কাজ করে যাই। এতে তাদের ফলপ্রসূ ভবিষ্যত আমাদের ভালোবাসার চিহ্ন হয়ে কথা বলবে। সেই শুভ সময়ের প্রত্যাশায় সবার প্রতি শুভ কামনা; এগিয়ে যাক সেন্ট রীটাস হাই স্কুল।
শুভেচ্ছান্তে,
ফাদার পিউস গমেজ
প্রধান শিক্ষক
যে কারণে সেন্ট রীটাস্ হাই স্কুল অন্য সবার চেয়ে এগিয়ে
জীবন গঠনে সর্বোচ্চ শৃঙ্খলানীতি অনুসরন। মানবিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ রূপে গড়ে। নিয়মিত পরীক্ষা, কুইজ ও মূল্যায়ন কার্যক্রম।
শ্রেণি কক্ষে পাঠদান ও সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতকরণে বদ্ধ পরিকর। যুগলক্ষন ও বৈশ্বিক বাস্তবতা অনুসারে শিক্ষার্থীদের ভবিষ্যতের ভিত্তি বিনির্মান।
সহায়ক ও পরিকল্পিত সহ-শিক্ষা কার্যক্রম। আন্তরিক ও নিবেদিত-প্রাণ দক্ষ ও দায়িত্বশীল শিক্ষকমণ্ডলী। আন্তরিক ও অতি দ্রুত অফিস-সেবা।
শিক্ষার্থী ও অভিভাবকবান্ধব নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান। সম্পূর্ণ ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। শিক্ষার্থীদের অবস্থা ও সমস্যা অনুসারে সহায়ক গাইডেন্স।
সাইন্স ও আইসিটি ল্যাবে রুটির মাফিক ক্লাস। স্মার্টবোর্ড সংযুক্ত আধুনিক প্রযুক্তি সম্পন্ন ক্লাসরুম। শিক্ষার্থীদের মানসিক ও শারিরীক স্বাস্থ্যের প্রতি যত্নশীল।
সর্বোচ্চ জবাবদিহিতা অনুসরনকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান। মান-সম্পন্ন শিক্ষাদানে শুধু প্রতিশ্রুতিবদ্ধ নয়, বরং বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।